• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৭:৫৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশের ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি এবং নতুন পদে পদায়ন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক দুই প্রজ্ঞাপনে এ নির্দেশ জারি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন— মো. আজমল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ)। তাকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শারমিন সুলতানা রাখী (অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা)। তাকে বরিশালের বিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

রেজাউল করিম (সহকারী পুলিশ সুপার, র‍্যাব)। তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

নুরুল ইসলাম সিদ্দিক, পিপিএম (সহকারী পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম)। তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে।

রতন চন্দ্র কর্মকার (সহকারী পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল)। তাকে ঢাকার ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ফারিয়া আফরোজ (অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন)। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রথম প্রজ্ঞাপনের পাঁচজন কর্মকর্তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে, অন্যথায় পরদিন (২০ সেপ্টেম্বর) থেকেই তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে পদায়ন করা কর্মকর্তা ফারিয়া আফরোজের ক্ষেত্রে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩