স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফেব্রুয়ারি ২০২৬ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
পুরো আসরজুড়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ফারহান। সাত ম্যাচে (ছয় ইনিংস) তিনি করেন ৩৮৩ রান, যেখানে তার গড় ছিল ৭৬.৬০ এবং স্ট্রাইক রেট ১৬০.২৫। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ডানহাতি ব্যাটার দুটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক করেন।


এই পারফরম্যান্সের মাধ্যমে এক আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন তিনি, যা আগে ছিল বিরাট কোহলি-র দখলে। পাশাপাশি নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে শতক করে এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবেও ইতিহাস গড়েন ফারহান।

এছাড়া ফখর জামানের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েন তিনি।
পুরস্কার জয়ের পর ফারহান বলেন, ‘আইসিসির এই স্বীকৃতি পাওয়া দারুণ অনুভূতি, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরম্যান্সের জন্য এটি আরও বিশেষ।’
এটি তার ক্যারিয়ারের প্রথম আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের পেসার হারিস রউফ সর্বশেষ এই সম্মান অর্জন করেছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available