• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩১:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১১:২৭

ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

২৩ মার্চ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে আকস্মিক ভিডিও কলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর পর্যন্ত বিভিন্ন ইউনিটের খোঁজখবর নেন। ভিডিও কলের মাধ্যমে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ একই সঙ্গে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে একটি রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল ‘হেলথ কার্ড’ চালুর কাজও চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০