• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৩:৪৪ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা

২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭

ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা

বিনোদন ডেস্ক: এবারের ঈদে সারাদেশের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো— আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’।

দীর্ঘ দেড় দশকের মতোই ঈদের পাঁচটি সিনেমার মধ্যে হলের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি সারা দেশের ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনেই দাপট দেখাচ্ছে এই সিনেমা।

Ad
Ad

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধ জগৎ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডা. এজাজ।

Ad

অন্যদিকে, মাল্টিপ্লেক্সগুলোতে গুরুত্ব পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কুমিল্লার কে স্ক্রিনে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ ও শ্যামল মাওলা। এ ছাড়া কণ্ঠশিল্পী মাশাকেও এই চলচ্চিত্রে দেখা যাবে।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও খুলনার লিবার্টি সিনেমায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। এ ছাড়া কুলিয়ারচরের আনন্দ সিনেমা হলের দর্শকরাও সিনেমাটি দেখতে পাচ্ছেন। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সুষ্মিতা চ্যাটার্জি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭







Follow Us