অনলাইন ডেস্ক: নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
৭ আগস্ট শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ। সভা শেষ হওয়া মাত্রই এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালায়। আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাকে ডিবি হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, নাটোরের উত্তরা গণভবনের পাশে আয়োজিত ওই পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় আটক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available