• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৯:৪৯ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৩:২৭

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায়  উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে  শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল জানান, হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৩:২৭





আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
২১ আগস্ট ২০২৬ সকাল ১০:০২:৩২