ডেস্ক রিপোর্ট: শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের পড়ালেখা শেষে কর্মক্ষম করে তুলতে পারে—এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
২১ আগস্ট শুক্রবার সাভারে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্য ও শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম তৈরি করতে হবে। শুধু সনদ অর্জনের জন্য নয়, পড়ালেখা শেষে যাতে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনীয় দক্ষতা কাজে লাগাতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসভিত্তিক খণ্ডকালীন চাকরির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে উচ্চশিক্ষিত তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে ‘ব্রেইন ড্রেইন’ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা।
সূত্র: চ্যানেল২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available