• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১১:৪৬ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব

২১ আগস্ট ২০২৬ সকাল ১১:২২:৪৮

ইসরায়েলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও পরিবহন কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে তিনি সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের আসনে নির্বাচিত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হওয়া ওয়াহাব গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির সোচ্চার সমালোচক। বিপুল অর্থ ব্যয় করে তাকে পরাজিত করার প্রচেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনি।

নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক তহবিল ওয়াহাবের বিরুদ্ধে এবং হার্নান্দেজের পক্ষে প্রচারে বিপুল অর্থ ব্যয় করে।

এর মধ্যে এআইপ্যাক-সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্টেই ওয়াহাবকে পরাজিত করার প্রচারে ১২ লাখ ডলার ব্যয় করে। এ ছাড়া সংশ্লিষ্ট আরেকটি সংগঠন নির্বাচনী প্রচারে আরও ১৭ লাখ ডলার খরচ করে।

তবে এসব প্রচার-ব্যয়ের পরও ওয়াহাব তার অবস্থান ধরে রাখেন এবং শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের আসনটি জয় করেন।

ওয়াহাবের এই জয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভিন্নমতাবলম্বী প্রার্থীদের নির্বাচনী অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৩:২৭





আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
২১ আগস্ট ২০২৬ সকাল ১০:০২:৩২


নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
নেতানিয়াহুর ফাঁদে পা দেবে না তুরস্ক
২১ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৪:১০