• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৫:১৬ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত চৌকস: বরকত উল্লাহ বুলু

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৮:০৮

প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত চৌকস: বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত চৌকস মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।

তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের নেতাকর্মীদের নিয়ে যে কাউন্সেলিং করেছেন তা বিশ্বের লিডাররা করে থাকেন, নতুন মন্ত্রী সভা তার নেত্রীতে সফল হবেন এবং রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তা তিনি জানেন।

Ad
Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার রাত্রে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ সংসদীয় আসনে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও জায়নামাজ বিতরণের সময় এসব কথা বলেন।

Ad

তিনি আরও বলেন, বিএনপি নৈতিকতার দিক থেকে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, মানবতার সেবায় আগামীতেও পাশে থাকবে।

এই সময় জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে ১৬ ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী ও জায়নামাজ পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us