অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। ছেলের জানাজা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৪ নভেম্বর শনিবার দুপুর সোয়া ১২টার দিকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বেলা ১১টার দিকে তার জানাজা হয়।
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মা হাসিনা বেগম। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে দ্রুত তাঁকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সেয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। শনিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হন। এ দুর্ঘটনায় ইলিয়াস ফকিরও গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available