• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪৩:৫২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৩:১৪

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৯টা ৩০ মিনিটে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন এলাকায় বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে তিনি আহত হন এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ও  বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭