• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৪১:০৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

১৩ সেপ্টেম্বর রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৭ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জেলা ও মহানগর এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে জনসচেতনতা ও মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নির্দেশনা দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭