• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:১৪:১৩ (07-Aug-2026)
  • - ৩৩° সে:

হুইপ দুলুকে গুলির চেষ্টা, ‍মিলল আটক যুবকের পরিচয়

৭ আগস্ট ২০২৬ রাত ০৮:৪২:৫৭

হুইপ দুলুকে গুলির চেষ্টা, ‍মিলল আটক যুবকের পরিচয়

অনলাইন ডেস্ক: নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টার অভিযোগে আটক যুবকের পরিচয় জানিয়েছে পুলিশ। তার নাম আল-আমিন তানিম (২৫)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

৭ আগস্ট শুক্রবার বিকেলে নাটোর শহরের দিঘাপতিয়া এলাকার উত্তরা গণভবনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উত্তরা গণভবনের পাশে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় তানিম নামের ওই যুবক তাকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেন। উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই তাকে আটক করে।

নাটোর সদর থানার ওসি মনছুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৭:২৩