• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৩২ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

এমডির অন্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর, গ্রেফতার ১

৫ জুলাই ২০২৬ বিকাল ০৪:১১:২৪

এমডির অন্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক: বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ জুলাই রোববার দুপুর ২টার দিকে নগরের সদর রোডের টপ টেন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় বিস্তারিত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করা হবে।

জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যায় নগরের সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। এর আগে তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে আব্দুল আজিজকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

আব্দুল আজিজ দাবি করেন, অভিযুক্ত লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন এবং তার বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। এরপরও তিনি দীর্ঘদিন ধরে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি জানিয়ে চেকগুলোর বিষয়ে অভিযোগ করায় কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি। পরে আদালত তার নালিশি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান লিটু বলেন, ওই দিন কার্যালয়ে যাওয়া সবাই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তার দাবি, আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সূত্র: সমকাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪










Follow Us