যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৪ জুলাই শনিবার সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক সমীর জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ দেওয়া হয়েছে। পরে বাড়িতে ফিরে ওই কিশোরী ছাত্রী পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই বাদী হয়ে খর্দগাংড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু জাফর, জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে সমির হোসেন ও করিম হোসেন খোকনের ছেলে সেলিম হোসেন নাম উল্লেখ করে শনিবার সন্ধ্যায় থানায় মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সমির হোসেনকে আটক করেন।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, অভিযোগের পরপরই সমীর নামে একজনকে আটক করা হয়েছে। বাকি দুই আসামি আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available