অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে শয়নকক্ষের মেঝের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
২৬ সেপ্টেম্বর শনিবার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বারাদি গ্রামে মোবারক আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়িটির একটি শয়নকক্ষের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি কাভার পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি কুষ্টিয়া ক্যাম্প জানিয়েছে, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available