• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৩:৫৬ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৬:০০

নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মধ্যরাতে ঝড়ের কারণে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়েছে। যে কারণে ঢাকার সাথে নোয়াখালীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হয়। প্রচণ্ড ঝড়ো হওয়ার কারণে জেলার বিভিন্ন স্থানসহ রেললাইনেরও বিভিন্ন স্থানে লাইনের গাছ উপড়ে পড়ে।

Ad
Ad

মঙ্গলবারে সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে, পথিমধ্যে হরিনারায়নপুর স্টেশনের গাছ পড়ে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি অপসারণ করে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। পরে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে এসে সকাল ৮.২৩ মিনিট পর্যন্ত আটকে থাকে। এরমধ্যে মাইজদী (বসিরার দোকান) ইমাম বাজার সংলগ্ন রেল লাইনের উপর গাছ অপসারণ করার পর ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Ad

ট্রেনের ড্রাইভার রফিকুল ইসলাম জানান, আমরা এখন চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি এরপর আবার ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে কারণ প্রায় অনেক জায়গায় গাছ পড়ে আছে। জানি না ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারবো।

এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন বিলম্বের খবরে যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় যাত্রী শূন্য হয়ে পড়ে ট্রেনটি। অধিকাংশ যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ খুঁজে নেয়। আবার অল্পসংখ্যক যাত্রী তখনও ট্রেনে করে গন্তব্যের জন্য সিটে বসে অপেক্ষা করতে দেখা যায়।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোর বেলা থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ারের জন্য গাছ অপসারণের কাজ করে যাচ্ছে। এগুলো অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর আবার রেলযোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মুক্তি পেলেন জামায়াতকর্মী সাওদা সুমি
মুক্তি পেলেন জামায়াতকর্মী সাওদা সুমি
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৮:৩৭





নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
নোয়াখালীর সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৬:০০




Follow Us