নিজস্ব প্রতিবেদক: গ্রেফতার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
৭ এপ্রিল মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাওদা সুমির মুক্তির বিষয়টি জানান।

এর আগে, গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে ভোলা পৌরসভা এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ভোলা আদালতে হাজির করা হয়।
ঘটনার পর এ নিয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির পক্ষ থেকে তার মুক্তির দাবিও জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available