• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৪৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

ডেস্ক রিপোর্ট: ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত একটি অটোরিকশার ৭ যাত্রী।

২ অক্টোবর শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় থাকা ৭ জন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫


যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৫:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮