• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৪৬ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইনবাবগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণ, ১১টি তাজা ককটেল উদ্ধার

২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৮:৩১

পাইনবাবগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণ, ১১টি তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

২ অক্টোবর শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরইমধ্যে শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, দীর্ধদিন ধরেই স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়। ওই বিরোধের কারণে সংঘাতে জড়াতেই ককটেলগুলো মজুত করা হয়েছিলো।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ টি ককটেল উদ্ধার করেছে। এলাকায়র আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তবে বেলা ১২ টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫


যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৫:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮