• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৪:৫০ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

২ অক্টোবর শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে (আসামি বিহীন) এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
দিল্লির ১১ মেট্রো স্টেশন বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩




দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫


যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৫:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮