• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪২:০৯ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯

বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার বন্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। অভিযানে বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ইজিবাইক (অটোরিকশা) গ্যারেজকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ও অনুমোদনের অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বুধবার দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একই মিটার থেকে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেওয়া, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার এবং অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গ্যারেজগুলোর অতিরিক্ত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির অভিযান পরিচালনাকারী দল।

অভিযান প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন, বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের সঙ্গে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন ও মো. অলিউল্লাহ উপস্থিত ছিলেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭