• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪৯:১৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪

১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪০:০৪

শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ চারজন নিখোঁজ হয়েছেন।

১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজদের উদ্ধার করা যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- শিবপুর চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), নাতি শান্ত (১৭) ও উদ্ধার করতে যাওয়া স্থানীয় সৌরভ (১৫)।

শিবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ তার স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি শিবপুর উপজেরার চরলাখপুর এলাকায় মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সঙ্গে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শাহিনুর তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। শুক্রবার বিকেল ৩টার দিকে ছোট মেয়ে শান্তা গোসল করতে বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে নামেন। ওইসময় তিনি নদীতে তলীয়ে যান।

তাকে উদ্ধার করতে বড় মেয়ে শাহিনুনের জামাই ওবাইদুল্লাহ ও মেজ মেয়ের ছেলে শান্ত নদীতে নামেন। ওইসময় তারাও তলীয় যান। পরে পাশের বাড়ির সৌরভসহ একাধিক ব্যক্তি নিখোঁজদের খুঁজতে নদীতে নামেন। এসময় সৌরভও নদীতে তলীয়ে যান।

খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানা পুলিশ নিখোঁজদের উদ্ধার অভিযানে নামেন। রাত হয়ে যাওয়ায় নদী থেকে কাউকে উদ্ধার করা যায়নি।

এলাকার ইউপি সদস্য নাসির উদিন হাওলাদার বলেন, মুজিবর শেখের বাড়িতে তার মেয়ে, মেয়ের জামাইসহ একাধিক স্বজন বেড়াতে আসেন। বিকেলে তার ছোট মেয়ে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন। পরে একে একে বড় মেয়ের জামাই, মেজ মেয়ের ছেলে ও সৌরভ নামের স্থানীয় একজনসহ মোট চারজন নিখোঁজ হয়েছেন। অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ টিম লিডার ইসলাম খান বলেন, নদীতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। আমরা এসে নদীতে অনেক খুঁজাখুঁজি করেছি। তবে কাউকে পাইনি। কাল সকালে ঢাকা থেকে ডুবুরিদল এলে পুনরায় উদ্ধার অভিযান চালাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩