• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:৩০:৩৯ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২২:০৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫