• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫০:০৫ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

২৮ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৬:৩২

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

২৮ আগস্ট শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, তাদের মধ্যে কতজন ভালো আইনজীবী, তা জানার কোনো উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।

নতুন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, পেশাটিকে শুধু অর্থ উপার্জনের মানদণ্ডে মূল্যায়ন করা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে দক্ষতা ও পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬