• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:০৬:১৪ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩০:৩৬

রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার পাঁচ মাদক কারবারি হলেন—তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮)কে।

অন্যদিকে, পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে বাবু বড়ুয়া (৪০)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫