• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৭:৩২ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি

১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট: পদ্মা নদীতে উজানের পানির প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ থেকে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। একই সঙ্গে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এ নৌপথ পরিহার করে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি নৌপুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নেপালের বন্যার কারণে ওই পানি ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে। পানির ভ্যালোসিটি বেড়ে গেছে। আমরা পানির ভ্যালোসিটি মেপে দেখেছি, সেখানে পানির গতিপ্রবাহ বা গতিপথ ডিসপ্লেসমেন্ট গতি ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল বা তারও বেশি। নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের তীব্রতা বেড়েছে। পানির অতিরিক্ত স্রোতের কারণে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এ নৌপথ পরিহার করে অন্য নৌপথে চলাচল করতে বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন
১২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৬


পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৪৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা জারি
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৫