• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:১৩:৪২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:
ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় সতর্কতা জারি

আন্তার্জাতিক ডেস্ক: ফিলিপাইনে মায়ন আগ্নেয়গিরিতে মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের পর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।৩০ অক্টোবর শুক্রবার আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়িয়ে ৩ করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরিটির সতর্কতা স্তর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির তথ্যমতে, অগ্ন্যুৎপাতের সময় মায়ন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৩ হাজার মিটার (৯ হাজার ৮৪২ ফুট) উচ্চতায় ঘন ছাই ও ধোঁয়ার বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। মাঝারি বাতাসের কারণে ছাইয়ের মেঘ পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে।এতে আলবে প্রদেশের দারাগা, গুইনোবাতানসহ আশপাশের পৌর এলাকাগুলোতে ছাই পড়ার আশঙ্কা রয়েছে।আগ্নেয়গিরিতে ভূমিকম্পের মাত্রা ও সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে বাষ্প ও ছাই নির্গমনের মতো পরিস্থিতিতে সতর্কতা স্তর ৩ জারি করা হয়।সংস্থাটি আরও বলেছে, মায়ন আগ্নেয়গিরি নতুন করে ম্যাগমা-নির্গমনজনিত অগ্ন্যুৎপাতের পর্যায়ে প্রবেশ করেছে। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে লাভা প্রবাহের আশঙ্কা বেড়েছে। এ ছাড়া লাভা প্রবাহ, পাথর ধসে পড়া এবং অন্যান্য আগ্নেয়গিরিজনিত বিপদের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।মায়ন আগ্নেয়গিরি ফিলিপাইনের বিকোল অঞ্চলের আলবে প্রদেশে অবস্থিত। এটি দেশটির অন্যতম সক্রিয় স্তরীভূত আগ্নেয়গিরি।সূত্র: আনাদোলু এজেন্সিএটিভি/ এম এইচ আই