• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫৫:৪১ (27-Aug-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে এনসিপির ত্রাণ বিতরণ

১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:১১

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে এনসিপির ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক: বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

১২ জুলাই রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম দেশের চলমান বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকার সমালোচনা করেন।

নাহিদ ইসলাম বলেন, যে কারণেই হোক, সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এখন দোষারোপের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা। এ সংকট মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা আগে থেকেই এলাকায় কাজ করছেন। দীর্ঘ পাঁচ থেকে সাত দিন ধরে কয়েকশ পরিবার পানিবন্দি থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি এবং অনেক ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণও পায়নি।

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বল বেড়িবাঁধের কারণেই প্রতিবছর কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দকৃত বিপুল অর্থের অপব্যবহার হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, চলতি বাজেটে বেড়িবাঁধ নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা যেন কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের শিকার না হয়, সে বিষয়ে তারা নজর রাখবেন। পাশাপাশি সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে দ্রুত ও সঠিকভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হবে।

এ সময় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ