• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৩৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

১১ জুলাই ২০২৬ দুপুর ১২:১৫:৪৬

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

অনলাইন ডেস্ক: মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

১০ জুলাই শুক্রবার মাগুরা সদর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে শহরের ভিটাসাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

এ ঘটনায় মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা এবং আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহামুদ বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্যও মিলেছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯