• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৪:৩৭ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

সব যানবাহন বন্ধ নয়, কারা পাচ্ছে চলাচলের অনুমতি

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৪:৫৮

সব যানবাহন বন্ধ নয়, কারা পাচ্ছে চলাচলের অনুমতি

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হলেও সব ধরনের যানবাহন বন্ধ থাকছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ও প্রয়োজনীয় সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

Ad

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ১৪ ফেব্রুয়ারি ভোর থেকে মোটরসাইকেল চলাচল স্বাভাবিক হবে।

Ad
Ad

এ ছাড়া ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যানবাহন এবং সংবাদপত্র বহনকারী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিমানবন্দরগামী যাত্রী ও তাদের স্বজনরা টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র দেখাতে পারলে যানবাহন ব্যবহার করতে পারবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও নির্ধারিত স্টিকার প্রদর্শনের শর্তে চলাচল করতে পারবে।

এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি দায়িত্বে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনও জরুরি সেবার আওতায় চলাচলের অনুমতি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩১:০৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:১৬


সব যানবাহন বন্ধ নয়, কারা পাচ্ছে চলাচলের অনুমতি
সব যানবাহন বন্ধ নয়, কারা পাচ্ছে চলাচলের অনুমতি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৪:৫৮


Follow Us