• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৮:৫৯ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন উপলক্ষে ছুটি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা তিন দিনের কারখানা বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭টা থেকে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রা ত্রি-মোড় এলাকা জুড়ে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়া। বিশেষ করে, তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা ছুটির সুযোগে দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন মানুষ।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের হয়রানি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us