• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৭:২৭ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

ছিনতাইকারীদের ধরতে গিয়ে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫০:৪৬

ছিনতাইকারীদের ধরতে গিয়ে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে ছিনতাইকারীদের ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন।

৫ অক্টোবর সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিএমপি পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার গতকাল রোববার ভোরে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত থাকা অবস্থায় ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টাকালে বাসের ধাক্কায় আহন হন।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে আলামিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে থামার সংকেত দেন। এসময় তারা পালানোর চেষ্টা করলে চেকপোস্টের পুলিশ তাদের পিছু নেন।

মোটরসাইকেলে ভিন্ন পথ ধরে আল আমিন এগিয়ে যান। দ্রুতগামী একটি বাস পেছন থেকে আলা আমিনকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আল আমিন সরদার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

পুলিশ কনস্টেবল আল আমিন সরদার ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত ও এক সন্তানের জনক। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৬







জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৮:০৮