• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৯:২০ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪০

চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর মুখে রুমাল চেপে ধরে জোর করে তুলে নিয়ে মাইক্রোবাসের মধ্যে পালাক্রমে ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আর্থিক দণ্ড প্রদান করেছেন আদালত।

৫ অক্টোবর সোমবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুই তরুণ হলেন- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার বাসিন্দা মোহন বিশ্বাস (২৬) ও তায়েব মাতুব্বর (২৭)। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় ওই দুই আসামিকে কারাদণ্ড দেন। ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে দুইজনের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই মামলায় অপহরণের দায়ে ওই দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের যথাক্রমে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, আদালতের নির্দেশে ওই দুই আসামি দুই রায়ের সাজা একইসঙ্গে ভোগ করতে পারবেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ আগস্ট বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের ১৫ বছর বয়সী কিশোরীকে তার বাড়ির পাশ থেকে মুখে রুমাল চেপে কালো গ্লাসের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোহন ও তায়েব। এরপর তারা দুজন ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়ক দিয়ে মাইক্রোবাস চালায়। এ সময় চলন্ত মাইক্রোবাসে পালাক্রমে প্রথমে মোহন ও পরে তায়েব ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ওই কিশোরীর বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে যায়। পরে ওই কিশোরী এই কথা তার পরিবারের সদস্যদের কাছে জানিয়ে দেয়।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে পরদিন ৯ আগস্ট ভাঙ্গা থানায় মোহন ও তায়েবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এই মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল। তিনি ২০২১ সালের ৩ জানুয়ারি ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:৩০


ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব
৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৬







জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৮:০৮