• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩৫:২৮ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে এলজি ও ৯ রাউন্ড লুট হওয়া কার্তুজ উদ্ধার

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৬:০৫

নারায়ণগঞ্জে এলজি ও ৯ রাউন্ড লুট হওয়া কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। উদ্ধার করা কার্তুজগুলো ২০২৪ সালে থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে এসআরবি-১১।

৫ অক্টোবর সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মনোয়ারা জুট মিলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসব কার্তুজ ২০২৪ সালে থানা থেকে লুট হওয়া কার্তুজ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
জামালপুরে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩৮:০৮



ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৮:৫৫