• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৪:২৫ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩

২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৭:০৪

শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩
ফাইল ছবি

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মী এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

২৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার পারচৌকা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই আহত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যায় মামলা, আসামি ৭৬ জন

খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪


৭ জেলায় নতুন পুলিশ সুপার
৭ জেলায় নতুন পুলিশ সুপার
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:২৪