• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:৪১:১০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

চালক-হেলপারকে বেঁধে রেখে ট্রাকসহ ২০ লাখ টাকার সয়াবিন তেল ছিনতাই

৩১ মে ২০২৫ সকাল ০৮:৫৯:৪৯

চালক-হেলপারকে বেঁধে রেখে ট্রাকসহ ২০ লাখ টাকার সয়াবিন তেল ছিনতাই

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চালক ও হেলপারের হাত-পা মারধর করে বেঁধে রেখে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

জানা যায়, এ ঘটনায় আহত ট্রাকের চালক নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন ও হেলপার একই উপজেলার বাবু মিয়ার ছেলে টিটু মিয়া।

২৯ মে বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন

সকল ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তারমধ্যে (ঢাকা মেট্রো ট-২৪-৪৮২৯) নাম্বারের একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে একটি ওভার ব্রিজে উঠলে রাত ৩টার দিকে একদল ছিনতাইকারী ট্রাকটি গতিরোধ করে এবং চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

পরে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় বিজ্রের অদূরে ফেলে রেখে যায়।

এরপর সাড়ে ৪টার দিকে টহলত পুলিশ আহত অবস্থায় তাদের দেখে উদ্ধার করে। বিষয়টি ট্রাক মালিককে জানান তারা।

আরও পড়ুন

কৃষকেরা যেন উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেটাই আমাদের লক্ষ্য: খাদ্যমন্ত্রী

ট্রাকের মালিক সনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে দুটি ট্রাক একসঙ্গে রওনা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক টাঙ্গাইলের মির্জাপুরের একটি ওভার ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়ে।

পরে চালক এবং হেলপারকে ব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় তাদেরকে ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

ছাত্ররাজনীতির লক্ষ্য হতে হবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও মানুষের সেবা করা: গৃহায়নমন্ত্রী

তিনি আরও জানান, ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে, যার আনুমানিক দাম প্রায় ২০ লাখ টাকা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ট্রাকের মালিক থানায় এসেছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়া দিন রয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন
১৫ নভেম্বর ২০২৬ রাত ০২:০৮:২৫

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
১৪ নভেম্বর ২০২৬ রাত ১০:২৮:৫৪