• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:২০:২৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

বিএসএফের ৩৮ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

২৮ মে ২০২৫ দুপুর ০১:৩৯:৩২

বিএসএফের ৩৮ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

২৮ মে বুধবার ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাঁধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে।

Ad
Ad

বিজিবি জানায়, বুধবার ভোরের দিকে আদিতমারীর দূর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পঁচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

Ad

তবে বিজিবির বাঁধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। পুশইনের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে।

এদিকে, বিভিন্ন সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছে।

বিজিবি জানিয়েছে, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতের আসামের বাসিন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬



Follow Us