• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫২:৪৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

আমেনা বেগম আজ বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ