• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫১:২৩ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত এ সময় বাড়ানো হয়। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

এতে বলা হয়, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে আবেদন করার সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তিত শিক্ষার্থীদের সঙ্গে এসব শিক্ষার্থীও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন করে আবেদনের সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫



জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:০৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০