• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৭:০৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৬:৩৩

বেলকুচিতে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত শিশুর মা-সহ পরিবারের আরও চার সদস্য।

২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন- মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় ইফতার করার সময় মহল্লার দোকান থেকে স্যালাইন কিনে সরবত তৈরি করেন পারভীন। ওই সরবত খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন।

সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজি মিথিলা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯