• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৩৭ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৪, একই পরিবারের ৩ জন

৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৬:৩০

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৪, একই পরিবারের ৩ জন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জনসহ নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

৭ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫)।

আরও পড়ুন

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগ নেতা আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রণোদনা পাবেন ১৪ লাখ ৬০ হাজার কৃষক
প্রণোদনা পাবেন ১৪ লাখ ৬০ হাজার কৃষক
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:৩১


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:৫১