বিনোদন ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে হাতে হাত রেখে হাজির হলেন তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। লাল গালিতে সোনালি পাড়ের উজ্জ্বল লাল শাড়িতে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া এবং কালো শেরওয়ানিতে অভিষেক বচ্চন যেন পুরো অনুষ্ঠানের আলো কেড়ে নেন। তাদের এই জাদুকরী রসায়নের ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে বলিউডে দীপাবলির উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো । মনীশ মালহোত্রা তার বাড়িতে একটি জমকালো দীপাবলি পার্টির আয়োজন করেন। সেখানে বলিউডের অনেক বড় বড় তারকার উপস্থিতি ছিল। তবে সেই পার্টির সবচেয়ে আলোচিত তারকা ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন।
তবে এ তারকা দম্পতি হাতে হাত ধরে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে তাদের রসায়ন সবার নজর কেড়ে নেন। উজ্জ্বল লাল শাড়িতে সজ্জিত ঐশ্বরিয়া তার স্বামী অভিষেকের হাত ধরে ভালোবাসার ভঙ্গিতে পোজ দেন। এতদিন পর এ জুটিকে একসঙ্গে দেখে ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাদের দুজনের ছবি ভাইরাল হয়ে পড়ে।
ঐশ্বরিয়াকে কখনো অভিষেকের কাছাকাছি দাঁড়িয়ে থাকতে, আবার কখনো তার বাহুডোরে থেকে হাসতে দেখা গেছে। এই বিশেষ অনুষ্ঠানের জন্য সাবেক বিশ্বসুন্দরী সোনালি সুতায় সূক্ষ্ম কারুকার্য করা একটি উজ্জ্বল লাল শাড়ি বেছে নিয়েছিলেন। লাল লিপস্টিক ও ঐতিহ্যবাহী পোশাকে অভিনেত্রীকে অসাধারণ লাগছিল। অন্যদিকে অভিষেক বচ্চনকে কালো শেরওয়ানিতে সুন্দর দেখাচ্ছিল।
এ তারকা দম্পতির ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায়। তাদের একসঙ্গে হাত ধরে হাসতে দেখে ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
তাদের দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, তাদের ওপর যেন কুদৃষ্টি না পড়ে। আরেক নেটিজেন প্রশংসা করে লিখেছেন, বহু বছর পর এমন দৃশ্য দেখলাম।
অনেকেই ঐশ্বরিয়া রাই বচ্চনের লাল শাড়ির সাজও পছন্দ করেছেন। এতদিন পর এ তারকা জুটির এমন ছবি দেখে ভক্ত-অনুরাগীরা বলছেন, তাদের এভাবেই একসঙ্গে সুখী থাকা উচিত।
এর আগে বেশি কিছু দিন ধরেই তাদের বিবাহিত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনার গুঞ্জন ওঠে। সামাজিক মাধ্যমে তাদের মধ্যে মতবিরোধ ও বিবাহবিচ্ছেদের জল্পনাও ওঠে। তবে কেউ-ই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেননি।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available