• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:৫১ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিলো পুলিশ

১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:২১

জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিলো পুলিশ

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কারের পর পুলিশের নিরাপদ হেফাজতে রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই পাঁচ কর্মকর্তাকে প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের থানায় রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের মূল দায়িত্ব। সে অনুযায়ী রাতের বেলা নিরাপত্তার স্বার্থে তাদের থানায় হেফাজতে রাখা হয়েছিল।

প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, তদন্তের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত বা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাদের হাজির হতে বললে তারা প্রত্যেকে উপস্থিত থাকতে বাধ্য থাকবেন।

আরও পড়ুন

ঢাবিতে ককটেল বিস্ফোরণে জাড়িত থাকা দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গত ১৬ নভেম্বর সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করে এবং রাত সাড়ে ৩ টা নাগাদ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০



৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:৩০


আইপিএলকে বিদায় জানালেন ধোনি
আইপিএলকে বিদায় জানালেন ধোনি
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:১১