• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৪৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল

১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৮

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল

পিরোজপুর প্রতিনিধ: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

১৭ নভেম্বর মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সহায়তা প্রতিমন্ত্রীর পক্ষে বিতরণ করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।

আরও পড়ুন

নওগাঁয় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

উল্লেখ্য, গত রবিবার রাতে বটতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ী ও বসবাসকারী পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

সরকারি সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান টিন, ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্যও দুই বান টিন ও ৬ হাজার টাকা শীত বস্ত্র বস্ত্রসহায়তা প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন জামালপুরের ৩ যুবক

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি এ সহায়তা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:২৮