• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:১৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামী ২২ নভেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে আগে পত্র দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

গোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা দুই দিন বন্ধ ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও মিছিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ কয়েকটি দাবি তোলা হয়। এর আগেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আরও পড়ুন

জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিলো পুলিশ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭