• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:১৪:৪৬ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

১৮ জুলাই ২০২৬ সকাল ১০:১৫:২৫

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

ডেস্ক রিপোর্ট: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। আজ ১৮ জুলাই শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে যমুনা টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, সকাল ১০টায় নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

এদিন নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হবে। পরে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের সূচনা ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার মাধ্যমে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us