অনলাইন ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রয়োজন হলে রক্তের বিনিময়েও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।
১৭ জুলাই শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা শুধু একটি ধর্ম বা একটি সংস্কৃতির কথা বলে, তারা প্রকৃতির বৈচিত্র্য ও বাস্তবতা বুঝতে পারেন না। বাংলাদেশে সব ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থানই দেশের ঐতিহ্য।
তিনি আরও বলেন, সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। তিনি ভেগাই হালদারের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ, জাতীয়করণ এবং একটি আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available