• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:৫৮:৪৭ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাবির জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

৩১ মে ২০২৫ রাত ১০:৪৯:১৮

ঢাবির জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইজিএম ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে শনিবার অনুষ্ঠান সূচির মধ্যে ছিল- উদ্বোধন পর্বে জাতীয় পতাকা, জগন্নাথ হলের পতাকা ও অ্যালামনাই অ্যাসোশিয়েশনের পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ, শোক প্রস্তাব প্রভৃতি।

Ad
Ad

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জায়া, শ্রমতি বকুল রাণী রাজবংশী।

Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে মানবিক মর্যাদা সমুন্নত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠির মানবিক মর্যাদা ক্ষুন্ন হয় এমন বিষয়ে কোন আপোষ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিন্দু ধর্মীয়  কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব তপন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক নিবাস চন্দ্র মাঝি।

অনুষ্ঠানে  জগন্নাথ হলের অ্যালামনাই সদস্য বৃন্দ, কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জগন্নথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, শিল্পপতি জে এল ভৌমিক, সাবেক  এনবিআর কর্মকর্তা অসীম কুমার রায়, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জন গোমেজ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত
যুদ্ধ বন্ধে ইরানের তিন শর্ত
১২ মার্চ ২০২৬ সকাল ০৭:৩৯:১৬




ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার
১১ মার্চ ২০২৬ রাত ০৮:৩৫:৫৬




ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
১১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:১৭


Follow Us