• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:২৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর

বেরোবি প্রতিনিধি: রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন।

২৮ নভেম্বর শনিবার দুপুর ১২টার দিকে নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। ইজতেমার আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুন

আজ রাতেই শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদনের সময়সীমা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে দুটি ট্রাকের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, ‘আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি। একটি ট্রাক জব্দ করা হয়েছে, সেটি থানায় রয়েছে।’

অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, বন্ধু ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।

আরও পড়ুন

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিভাগ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। আজ বাইক দুর্ঘটনায় তোর আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন। স্মৃতিতে অমলিন থাকবে বন্ধু।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম রহমান ইভান লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক কাছের ছোট ভাই কিছুক্ষণ আগে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

এ ছাড়া শিক্ষার্থী কামরুল হাসান মুন্নাও অভির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষার্থীরা, চুয়েটে ফের শাটডাউন

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। চালককে আটক করতে কাজ চলছে।’

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩